চুয়াডাঙ্গা ০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Padma Sangbad
১৫৮

আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদেশে পালিয়ে যাওয়া দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ও তার স্ত্রী নূরান ফাতেমার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ জুন) এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব।

এর আগে গত ১৬ জানুয়ারি সাবেক মন্ত্রী হাছান মাহমুদ ও তার পরিবারের ৭৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।

গণঅভ্যুত্থানে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে আর দেশে প্রকাশ্যে দেখা যায়নি। এর মধ্যে গত রোজার ঈদে লন্ডনের একটি মসজিদে তিনি ঈদের নামাজ পড়েন বলে খবর বেরোয়।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সাবেক এমপি হাছান মাহমুদ ও তার স্ত্রী নূরান ফাতেমার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুটি আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আল-আমিন। পরে বিচারক সেই আবেদন মঞ্জুর করেন।

হাছান মাহমুদের আবেদনে বলা হয়, মন্ত্রী ও এমপি হিসেবে দায়িত্ব পালনকালে অবৈধভাবে এক কোটি ১১ লাখ ৫৫ হাজার ৩১৮ টাকার সম্পদের মালিকানা অর্জন করেন হাছান মাহমুদ। তার নিজ, যৌথ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ৯টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি ৭৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে। এই অর্থ পাচারের অভিযোগে গত ৬ এপ্রিল দুদক মামলা করে। মামলার ‘সুষ্ঠু তদন্তের’ স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

নূরান ফাতেমার আবেদনে বলা হয়, স্বামী হাছান মাহমুদের ক্ষমতার অপব্যবহার করে নূরান ফাতেমা ৫ কোটি ৫২ লাখ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন। তার নিজ, যৌথ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৫৬টি ব্যাংক হিসাবে ৬৮৩ কোটি ১৫ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে। গত ৬ এপ্রিল দুদক তার বিরুদ্ধে মামলা করেছে। মামলার ‘সুষ্ঠু তদন্তের’ স্বার্থে তার বিদেশ গমন ঠেকানো দরকার।

আপডেট : ০১:৫৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫