চুয়াডাঙ্গা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের জলাশয় পলিথিনে ভরেছে : ড. মুহাম্মদ ইউনূস

Padma Sangbad
১৫৫

বাংলাদেশের জলাশয়গুলো এখন পলিথিন ও প্লাস্টিকে সয়লাব হয়ে পড়েছে। এ অবস্থায় জীববৈচিত্র্য চরম হুমকির মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “নদীর তলদেশের ৪-৫ ফুট গভীরেও পলিথিন পাওয়া যাচ্ছে। এসব অপচনশীল দ্রব্য প্রকৃতি ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর।”

আজ বুধবার (২৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীতে পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়।

আরও পড়ুন…

পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে

‘বিশ্বাসঘাতকতা’ করেছে নেতানিয়াহু : ট্রাম্প

ড. ইউনূস বলেন, “পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। এগুলোর জন্ম আছে, কিন্তু শেষ নেই। আমাদের পরিবেশকে রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

তিনি দেশের সব শ্রেণি-পেশার মানুষকে পরিবেশ রক্ষার আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান। বিশেষ করে তরুণ সমাজকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংকট মোকাবেলায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান ড. ইউনূস। তিনি বলেন, “তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকেই পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা নিতে হবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও পরিবেশ আন্দোলনের নেত্রী সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিবেশবাদীরা মনে করছেন, ড. ইউনূসের এই সতর্কবার্তা দেশের মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে সহায়ক হবে এবং পরিবেশ রক্ষায় নতুন উদ্যম তৈরি করবে।

আপডেট : ০১:২৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫