চুয়াডাঙ্গা ০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহারের দায়ে ডিমোশন পেয়ে ওসি মাসুদ এখন এসআই!

Padma Sangbad
২৯৭

জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানাকে বিভাগীয় মামলায় পদাবনতি দেয়া হয়েছে। তাকে পরিদর্শক (ওসি) থেকে উপপরিদর্শক (এসআই) করা হয়েছে। ইতোমধ্যে তাকে আক্কেলপুর থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশের বিশেষ শাখায় সংযুক্ত করা হয়েছে। জেলা পুলিশের সূত্রে তা নিশ্চিত হওয়া গেছে।

বুধবার (২৫ জুন) দুপুরে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি মুঠোফোনে যোগাযোগ করা হলে পরির্দশক (তদন্ত) মো. মোমিনুল ইসলাম রিসিভ করেন। ওসি মাসুদ রানার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওসি সাহেব জয়পুরহাট ডিএসবিতে বদলি হয়েছেন। তিনি গতকাল এখান থেকে বদলিকৃত কর্মস্থলে চলে গেছেন।

আক্কেলপুর থানা পুলিশ সূত্র জানায়, মাসুদ রানা আক্কেলপুর থানার পরির্দশক (তদন্ত) হিসেবে প্রায় দুই বছর আগে যোগদান করেছিলেন। এখন থেকে দুই মাস আগে থানায় তাকে ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) হিসেবে দায়িত্ব দেয়া হয়। গতকাল মঙ্গলবার তাঁকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদ থেকে প্রত্যাহার করা হয়। এরপর পরির্দশক (তদন্ত) মো. মোমিনুল ইসলাম ওসির দায়িত্ব পালন করছেন।

জয়পুরহাট জেলা পুলিশের একটি সূত্রে জানা গেছে, মাসুদ রানা ২০১৮ সালে রংপুর ডিবিতে কর্মরত ছিলেন। রংপুরের পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে আগামী তিন বছরের জন্য পদাবনতি দেয়।

পুলিশ সুপারের (এসপির) কার্যালয়ে এ সংক্রান্ত পত্র আসার পর মাসুদ রানাকে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ থেকে প্রত্যাহার করে নেয়া হয়। জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।-কালের কণ্ঠ

আপডেট : ০১:৫২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫