চুয়াডাঙ্গা ০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

Padma Sangbad
১৬৭

যশোরের শার্শায় দশ পিস ইয়াবাসহ আরিফ হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রবিউল ইসলাম।
এর আগে বুধবার (২৫ জুন) বিকালে উপজেলার রাড়ীপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আরিফ হোসেন ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের হরিদ্রাপোতা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে রাড়ীপুকুর গ্রামের পাঁকা রাস্তার মোড় থেকে দশ পিস ইয়াবাসহ আরিফকে আটক করে।
পুলিশ আরও জানায়, আটক আরিফ একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে এ ব্যবসা পরিচালনা করে আসছে।
শার্শা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, আটকতের নামে মাদক আইনে মামলা দায়ের হয়েছে। আসামিকে বিজ্ঞ আদলতে প্রেরণের ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপডেট : ০৪:১৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫