চুয়াডাঙ্গা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেফতার সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়

Padma Sangbad
১৫৫

মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে ঢাকার লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ।

বুধবার (২ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মানিকগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা। তিনি বলেন, “সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে অন্যতম মামলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা হয়েছিল। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৩ জুলাই) তাকে আদালতে তোলা হবে।”

জানা গেছে, দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এর আগে, গত ২১ জানুয়ারি দুর্নীতির অভিযোগে ঢাকার লালমাটিয়ায় তার মালিকানাধীন ২ হাজার ৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একই সঙ্গে তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দের আদেশ দেওয়া হয়।

আপডেট : ০১:০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫