চুয়াডাঙ্গা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কল রেকর্ড উদ্ধার করেছে ট্রাইব্যুনালের তদন্তকারী, দাবি তাজুল ইসলামের

Padma Sangbad
৯৩

‘জুলাই আন্দোলনে’ গুলির নির্দেশ সংক্রান্ত অডিও রেকর্ড নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে নতুন তথ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বুধবার (৯ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, বিবিসি যে কল রেকর্ডটি প্রকাশ করেছে, সেটি আদতে উদ্ধার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন বিশেষ তদন্ত কর্মকর্তা, বিবিসি নয়।

তার ভাষ্য, “মন্তব্য নিষ্প্রয়োজন। নিজের চোখেই দেখে নিন। তবে এই কল রেকর্ডটি বিবিসি উদ্ধার করেনি—করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা। এটা ট্রেলার মাত্র। অনেক কিছু এখনো বাকি। অপেক্ষায় থাকুন।”

তবে বিবিসির দাবি অনুযায়ী, তারা অডিওটি পেয়েছে বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর মাধ্যমে। কে এটি ফাঁস করেছে, তা তাদের পক্ষে নিশ্চিত করা সম্ভব হয়নি।

রেকর্ডের সত্যতা যাচাইয়ে বিবিসি এটি পাঠায় আন্তর্জাতিক অডিও ফরেনসিক সংস্থা ‘ইয়ারশট’-এ। সংস্থাটি জানায়, রেকর্ডটিতে কোনো কাটাছেঁড়া, বিকৃতি বা কৃত্রিম উপাদান নেই। এতে ‘ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি (ইএনএফ)’ এর উপস্থিতিও ধরা পড়েছে—যা রেকর্ডের প্রামাণিকতা নিশ্চিত করে।

আপডেট : ১২:৩৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫