শিরোনাম :
দামুড়হুদা ও দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়
Padma Sangbad

দামুড়হুদা ও দর্শনায় ৫টি প্রতিষ্ঠানে ভ্রম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার
দিকে ফ্যান্টাস্টি চুয়াডাঙ্গা, দামুড়হুদা উপজেলা গেট, বাসস্ট্যান্ট ও দর্শনা আল্লাহর দান হোটেলে অভিযান চালায়
ভ্রম্যমান আদালত। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক কেএইচ অসফিকুর রহমান ৫টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও দর্শনা পৌর প্রশাসক কেএইচ অফসিকুর রহমান বলেন, উপজেলার ৫টি প্রতিষ্ঠানে খাবারের গুনগত মান, খাবার অনুপযোগী না হওয়া ও অপরিচ্ছা পরিবেশসহ নানা অভিযোগে এই জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার নিপা, উপজেলা সেনিটারি ইন্সপেক্টর নিয়ামত আলীসহ অনেকেই।।





















