চুয়াডাঙ্গা ০৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে নিখোঁজ শিশু তিনদিন পর লাশ উদ্ধার

Padma Sangbad
১৬৭

ঝিনাইদহের কালীগঞ্জে নদে লাফ দিয়ে নাঈম (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজের তিনদিন পর এলাকাবাসী মরদেহ উদ্ধার করেছেন। বুধবার দুপুরে মাসলিয়া গ্রামবাসী ভৈরব নদ থেকে পঁচা গন্ধযুক্ত মরদেহ উদ্ধার করেন।
নিহত নাঈম মাসলিয়া গ্রামের সবজি বিক্রেতা মহিদুল ইসলামের ছেলে।
গত সোমবার দুপুর ১২টার দিকে নাঈম বন্ধুদের সাথে খেলা করত গিয়ে ভৈরব নদে লাফ দেয়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিস, খুলনার ডুবুরি দল ও এলাকাবাসী দুইদিন খুঁজেও তাকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে তারা উদ্ধার কাজ সমাপ্ত করেন। শিশু নাঈমের নিখোঁজে এলাকায় শোকাবহ পরিবেশ ব্রিাজ করছিল।
পরবর্তীতে বুধবার সকাল থেকে নাঈমের পরিবারের স্বজন ও গ্রামবাসী বুড়ি ভৈরব নদে আবারও খোঁজখুজি শুরু করেন। অবশেষে দুপুরে নদীর কচুরিপনার ভিতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়।

আপডেট : ০৪:৩৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫