চুয়াডাঙ্গা ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Padma Sangbad
১০০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের পার্শ্ববর্তী একটি পুকুর থেকে আজ সন্ধ্যায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন।

উদ্ধারকৃত শিক্ষার্থীর নাম সাজিদ আব্দুল্লাহ, তিনি আল-কোরআন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। পুলিশের তথ্য অনুযায়ী, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, “আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। আমরা ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করছি এবং দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছি।”

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পুলিশকে তদন্তে সব ধরনের সহায়তা করবে। এই ঘটনায় ক্যাম্পাসে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপডেট : ১১:৪২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫