চুয়াডাঙ্গা ০৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর ডিবির অভিযান ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

Padma Sangbad
৬৮

যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ এক কারবারী আটক হয়েছে। আটককৃতের নাম রিয়াদ হোসেন (২৫)। তার বাড়ি অভয়নগরের শংকরপাশা গ্রামে। ১৯ জুলাই রাতে তাকে আটক করা হয়েছে।
ডিবি জানিয়েছে, ডিবি যশোরের এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাস, এএসআই মোহাম্মদ আলী, এএসআই নির্মল কুমার ঘোষসহ সংগীয় ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। ১৯ জুলাই রাতে বসুন্দিয়া এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় রিয়াদকে।
এ ঘটনায় এসআই কামাল হোসেন যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন এবং আটককৃত আসামিকে ২০ জুলাই দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপডেট : ১২:০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫