চুয়াডাঙ্গা ০৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তালায় মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা গণপিটুনিতে হত্যাকারী নিহত

Padma Sangbad
১৬০

সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর গ্রামে শরিফুল গাজী (৩৮) নামে একজন মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত এক যুবক। এ ঘটনার ১০/১৫ মিনিটের মধ্যেই গণপিটুনিতে নিহত হয় হামলাকারী রাজু গাজী। রোববার বিকেলে উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এক ঘটনা ঘটে।
নিহত শরিফুল গাজী হরিহরনগর গ্রামের মাওলানা আলিম উদ্দীন গাজীর পুত্র এবং শাহাপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। রাজু গাজী (৩৬) শাহাপুর গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর পুত্র। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তবে কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তার সঠিক কারণ জানা যায়নি।
এদিকে, উক্ত ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্র ও খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, রোববার বিকালে শিক্ষক শরিফুল গাজীকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে যায় রাজু। কোন কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ দেশি ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
তবে, অপর একটি সূত্র জানায়, রাজু দুই ইঞ্চি পুরু একটি কাঠের বাটাম নিয়ে এসে মাদ্রাসা শিক্ষককের মাথায় সজোরে এলোপাতাড়ি আঘাত করে। এসময় তিনি অচেতন হয়ে মাটিতে শুয়ে পড়লে বুকের উপর বসে মাথায় ও চোখমুখে বেধড়ক আঘাত করে হত্যা করে। ভয়ে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা দরজা আটকে চিৎকার করতে থাকেন। এ সময় এলাকাবাসী ছুটে এসে রাজু গাজীকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চাঁদা চাওয়াকে কেন্দ্র করে মাদকাসক্ত ওই যুবক হাফিজিয়া মাদ্রাসার শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন জানান, ‘ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।’

আপডেট : ১২:১০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫