চুয়াডাঙ্গা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৫

Padma Sangbad
৯২

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে উপজেলার শিক্ষক সমিতি ভবনে সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবগঠিত উপজেলা কমিটি ও জেলা কমিটির সঙ্গে সাবেক নেতাদের সৌজন্য সাক্ষাতের সময় উপজেলা সভাপতি রানা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক বাপ্পির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে রুপ নেয়। এতে পাঁচজন আহত হয়। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, ১৫ দিন আগে মহেশপুর ডাকবাংলোয় রানা ও বাপ্পি পরস্পর বিরোধী সংবাদ সম্মেলন করে পাল্টাপাল্টি বক্তব্য দেন। একপক্ষ মহেশপুর উপজেলা কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে কমিটি স্থগিত রাখার আহ্বান জানান। এরই জের ধরে এই সংঘর্ষ হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু হুরায়রা, সদস্য সচিব সাইদুর রহমান জানান, শান্তিপূর্ণ মিটিং চলাকালীন বাপ্পি গ্রুপ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী নিয়ে হামলা করেছে। শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান সাজু জানান, বিকালে মহেশপুর শিক্ষক সমিতি ভবনে বৈষম্য বিরোধী ছাত্ররা পরিচিতি সভায় রানা ও বাপ্পি গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে শান্ত করে। যে কারণে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি।

আপডেট : ০২:১৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫