চুয়াডাঙ্গা ০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার তিন ব্যবসায়ী আটক

Padma Sangbad
১৭৮

যশোরের মণিরামপুর ও কেশবপুর উপজেলায় সীমান্তবর্তি মনোহরপুর ও শানতলা গ্রাম থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় গোয়েন্দা টিমের ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমানে বিদেশী মদ, ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে। মণিরামপুর উপজেলার মনোহরপুর ও কেশবপুর উপজেলার সানতলা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন তারা। এ সময় শানতলা গ্রামের শওকত গাজীর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী আবু রায়হান(৩২) এর বসতঘরে তল্লাশী করে ৯ বোতল বিদেশী মদ উদ্ধার করে। রায়হানের দেয়া তথ্যের ভিত্তিতে মনোহরপুর গ্রামের মৃত-ছফর গাজীর ছেলে সাগর গাজী (২৮) ও আরুয়া গ্রাম থেকে শ্যামল বৈরাগীর ছেলে রাজু বৈরাগী (২৫) এর বাড়িতে তল্লাশী করা হয়। এ সময় তাদের বসত বাড়ি থেকে আরো ৪৬ বোতল বিদেশি মদ ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদের আটক করা হয়।
স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানান, বিদেশী মদ ৭৭ বোতল, ফেনসিডিল ৪০ বোতল, গাঁজা প্রায় ৬কেজি, দু’টি মোবাইল ফোন ও ইয়াবাসহ নগদ অর্থ পাওয়া গেছে। এছাড়াও ঘটনার সময় খুলনা ল-১১-৮৫৩০ নম্বরের সুজুকি জিক্সার একটি মটরসাইকেল আটক করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ,উদ্ধারকৃত মালামালের জব্দ তালিকায় সঠিক তথ্য গোপন করে কৌশলে সংশিষ্ট থানায় মামলা দেয়া হয়েছে। এদিকে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, সঞ্জিত কুন্ডু নামে একজনকে পলাতক আসামি করা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার পরিদর্শক (গোয়েন্দা) রাসেল আলী বাদী হয়ে মণিরামপুর থানায় ২জন আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার নম্বর ১৬। অপরদিকে উপপরিদর্শক (গোয়েন্দা) জামাল হোসেন বাদী হয়ে কেশবপুর থানায় অপর ২জন আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে ঘটনার সত্যতা যাচায়ের জন্য খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক (গোয়েন্দা) রাসেল আলীর ০১৭২৯৪৫৩৪৬৭ নম্বরের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপডেট : ০৮:৩৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫