চুয়াডাঙ্গা ০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনসিডিল ইয়াবা উদ্ধার, চিহ্নিত দুই কারাবারী আটক

Padma Sangbad
১১৮

অনলাইন ডেস্ক।।
যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি, বেনাপোল থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা পৃথক ৩টি অভিযান চালিয়েছে। এসময় যশোর ৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও ৮০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে চিহ্নিত দুই মাদক কারবারীসহ ৪ জন।
তথ্য মিলেছে, ডিবি যশোরের এসআই শেখ আবু হাসান, এসআই মোল্লা আব্দুল হাই, এএসআই সৈয়দ শাহীন ফরহাদ, এএসআই নাজমুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স যশোর কোতোয়ালি থানা আওতাধীন এলাকায় অভিযান চালান। অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় গতকাল ২৮ জুলাই সকাল আনুমানিক ৯ টায় খোলাডাঙ্গা গাজীর বাজার থেকে আলোচিত মাদক ব্যবসায়ী মিঠুকে আটক করা হয়। তার দখল থেকে ৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার হয়। মিঠু বেনাপোলের পুটখালির নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছেন এসআই মোল্লা আব্দুল হাই। ওই মামলায় আরও ১ জনকে পলাতক আসামি করা হয়েছে।
এদিকে একই দিন বিকেল ৪ টা দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন শার্শায়। এসময় শার্শার পশ্চিম কোটা হাসান আলীর মুদি দোকানের সামনে থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন কারবারীকে আটক করা হয়। আটককৃতের নাম আসাদুল মোল্লা (৩০)। সে পশ্চিম কোটা গ্রামের ওয়াজেদ আলী মোল্লার ছেলে।
মাদদ্রব্যের উপপরিদর্শক শেখ আবুল কাশেম মাদক ব্যবসায়ী আসাদুল মোল্লার (৩০) বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ পরিচালক আসলাম হোসেন জানিয়েছেন, মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। জেলাব্যাপি অভিযান চলছে। মাদক ব্যবসায়ী ও কারবারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন ডোপ টেস্ট করেও আটকের আওতায় আনা হবে।
এদিকে অপর এক অভিযানে বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে আটকাদেশভুক্ত ২ আসামি আটক হয়েছে। অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানিয়েছেন, এএসআই হাবিবুর রহমান ও এএসআই সবুজ আলী সংগীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালান। ২৮ জুলাই পরিচালিত অভিযানে আটক হয় নামাজগ্রাম পূর্বপাড়ার আলমগীর হোসেন ও গয়ড়ার জাহাঙ্গীর হোসেন (২৮)।

আপডেট : ০৩:২২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫