চুয়াডাঙ্গা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

Padma Sangbad
১৬৫

দৈনিক পদ্মা সংবাদ অনলাইন ডেস্ক।।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার রাত আড়াইটা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার ব্রীজ পাড়া গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন ৫৫ এফআই ইউনিটের এফএস ল্যান্স কর্পোরাল রতন মিয়া।

‘অপারেশন ৩৬ এডি’ নামের বিশেষ এ অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর মেজর রাফিদুল প্রামাণিক ও ক্যাপ্টেন মঞ্জুর রহমান মাশফি।

অভিযানে আটক সাইদুল ইসলাম দামুড়হুদা ব্রিজপাড়ার মৃত কিয়াম উদ্দীন গেনুর ছেলে।

তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫টি গুলি।

ল্যান্স কর্পোরাল রতন বলেন, আটক সাইদুল ইসলামকে বৃহস্পতিবার সকাল ৭টায় দামুড়হুদা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আপডেট : ১০:৫৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫