চুয়াডাঙ্গা ১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা সীমান্তে সোনার চালানসহ এক যুবক আটক

Padma Sangbad
১৭২

নিজস্ব প্রতিবেদক।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে স্বর্ণসহ তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম আবদিন মিয়া (২১), তিনি জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানের প্রস্তুতির তথ্য পেয়ে বিজিবির একটি টহল দল আগেভাগেই সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সীমান্তের দিকে অগ্রসর হলে বিজিবি সদস্যরা তাদের থামতে সংকেত দেয়। এ সময় একজন পালিয়ে গেলেও অপরজন পাশের একটি পুকুরে ঝাঁপ দেয়। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটকের সময় ওই ব্যক্তি একটি প্যাকেট পানিতে ছুড়ে ফেললেও, তার দেহ তল্লাশিতে আরেকটি প্যাকেট পাওয়া যায়। পরে উভয় প্যাকেট থেকে মোট ২১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ২ কেজি ৪৪৯ গ্রাম।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা।

এই ঘটনায় বিজিবি সদস্য নায়েক জাহাঙ্গীর আলম দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। আটক আবদিন মিয়াকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ জেলা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

আপডেট : ১২:৫৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫