চুয়াডাঙ্গা ১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় নাশকতা মামলায় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রিগানসহ গ্রেফতার-৪

Padma Sangbad
৮৩

কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাসহ ওয়ারেন্টের ৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে মিরপুর উপজেলার আদর্শপাড়া ও বহলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে মিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিএম জুবায়ের রিগান (৪৪) ও বহলবাড়ীয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউল হোসেন (৪৭) কে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ। তাদের মিরপুর থানার একটি নাশকতা মামলার সন্ধীগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত পাঁচ এপ্রিল মিরপুর থানার চুনিয়াপাড়া ঈদগাহ ময়দানে কতিপয় আওয়ামী লীগের লোকজন রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের জন্য একটি মিটিং পরিচালনা করছিল। এমন সময় বিএনপি কর্মী মিরাজুল রাস্তা দিয়ে বাড়ীতে আসতে গেলে কতিপয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিরাজুলের গাড়ীর হেডলাইট ভেঙ্গে দেয়। এসময় বিএনপি কর্মী মিরাজুল মিরপুর থানা পুলিশকে ফোন দিলে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আওয়ামী লীগের কর্মীরা দিক-বিদিক দৌড় দেয়। এসময় তাৎক্ষণিক ছয়জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
এসময় আরো কতিপয় নেতা কর্মীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটককৃত আসামিদের নিকট হতে রামদা, তলোয়ার, বাশের লাঠিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে বিএনপি কর্মী মিরাজুল মিরপুর থানায় একটি মামলা দায়ের করে। উক্ত মামলার সন্দীগ্ধ আসামী হিসেবে বিএম জুবায়ের রিগান ও আলাউল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও মিরপুর থানার আরো তিনটি পৃথক অভিযানে ওয়ারেন্টের তিনজন আসামীকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, মিরপুর থানার একটি নাশকতা মামলায় দুজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তিনটি ওয়ারেন্টের আসামীকেও গ্রেফতার করা হয়েছে। মিরপুর থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘœ রাখতে অভিযান অব্যাহত থাকবে।।

আপডেট : ০৩:০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫