চুয়াডাঙ্গা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে ফেরত দেয়া হলো মেহেরপুরের এক যুবককে

Padma Sangbad
১৭২

মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর ইকবাল হোসেন (৩৮) নামে এক বাংলাদেশী নাগরিককে আটক করে বিএসএফ। পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর কাথুলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩২/১৫-আর নিকট কুতুবপুর গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন ভৈরব নদীর শূন্য লাইন সাঁতরে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। কিছু সময় পর তিনি ভারতের কুতুবপুর মাঠ এলাকায় ঘাস কাটছিলেন। এসময় ৫৬ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

ঘটনার পরপরই বিজিবি’র কাথুলী কোম্পানি কমান্ডার প্রতিপক্ষ রাউথবাড়ী কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে নাগরিকটির সুস্থতা নিশ্চিত করেন এবং ফেরতের বিষয়ে আলোচনা করেন।

পরবর্তীতে আজ শুক্রবার ভোরে সীমান্ত পিলার ১৩৩/৩-এস এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আটক ইকবাল হোসেনকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় বিজিবি’র কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বিএসএফ। বিজিবি আরও জানায়, ফেরতপ্রাপ্ত ইকবাল হোসেনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ মালামাল চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।।

আপডেট : ১১:৫৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫