চুয়াডাঙ্গা ০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক ও ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

Padma Sangbad
১৫৮

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার (২৩ আগস্ট) বিকালের দিকে ঢাকার পান্থপথের একটি চায়ের দোকান থেকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাদের গ্রেপ্তার করে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, যুবলীগ নেতা আশফাক মাহমুদ জন ও সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আহমেদকে একসঙ্গে একই স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ গত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তারা দুইজনই পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় শিবির কর্মী ইবনুল পারভেজ হত্যা মামলা ও গতবছরের ৪ আগস্ট বিএনপি কার্যালয় ও জেলা বিএনপি’র সভাপতির বাসায় হামালা ও অগ্নিসংযোগ মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন তাদেরকে আইনি প্রক্রিয়ায় কোর্টে হস্তান্তর করা হবে।

আপডেট : ১২:২৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫