চুয়াডাঙ্গা ০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুর হোটেল আটলান্টিকা পর্নোগ্রাফি মামলা: ৬ জনের জেল, ৯ জন খালাস

Padma Sangbad
১৫৭

মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরের বহুল আলোচিত হোটেল আটলান্টিকা কাণ্ডে পর্নোগ্রাফি আইনের একটি মামলায় ৬ আসামিকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে। গতকাল রোববার মেহেরপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন ফরাজী এই রায় ঘোষণা করেন। একই রায়ে বাকি ৯ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আদালতের রায়ে মূল অভিযুক্ত নাজনীন খান প্রিয়া, হোটেল মালিক মতিয়ার রহমান, তার ছেলে মামুন এবং সহযোগী শাহজাহানকে ৫ বছরের কারাদণ্ড এবং ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া, নেহাল ও জয়কে ৬ বছরের কারাদণ্ড ও সমপরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়। এদের মধ্যে জয় নামের আসামি এখনো পলাতক রয়েছেন।

**মামলার পটভূমি**

গত বছরের ২২ নভেম্বর সদর উপজেলার আমঝুপি গ্রামের এনজিও কর্মী মনোয়ার হোসেন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় এই মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি ছিলেন নাজনীন খান প্রিয়া। পুলিশ তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে একটি সংঘবদ্ধ প্রতারণা ও ব্ল্যাকমেইলিং চক্রের সন্ধান পায়।

তদন্তে বেরিয়ে আসে যে, প্রিয়া বিভিন্ন ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি কর্মকর্তাদের প্রেমের ফাঁদে ফেলে হোটেল আটলান্টিকায় নিয়ে আসতেন। সেখানে গোপন ক্যামেরায় তাদের অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করা হতো। পরে সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হতো। এই ঘটনার তদন্তের পর পুলিশ হোটেল মালিক মতিয়ার রহমানসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোট ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছিলেন। এর মধ্যে মিজানুর রহমান জনি ও আব্দুস সালাম মামলা চলাকালীন মারা যান। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত বাকি ৯ জন আসামিকে নির্দোষ সাব্যস্ত করে খালাস দেন।

মামলার রায় প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইদুর রাজ্জাক বলেন, “এই রায় প্রমাণ করে যে অপরাধ করলে কেউ পার পায় না। আমরা ন্যায়বিচার পেয়েছি এবং এতে আমরা সন্তুষ্ট।”

আপডেট : ১২:৩১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫