চুয়াডাঙ্গা ০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইকালে নারী আটক

Padma Sangbad
১৫৬

যশোর প্রতিনিধি।।
যশোর সদর হাসপাতালে প্রকাশ্যে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা করে হাতেনাতে ধরা পড়লেন এক নারী। রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আটককৃত ওই নারীর নাম শেফালী (৩০)। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতেন গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শেফালী শনিবার রাতে ট্রেনে করে হবিগঞ্জ থেকে যশোরে আসেন। পরদিন সকালে তিনি যশোর সদর হাসপাতালে যান। এসময় হাসপাতালের আরবপুর এলাকার রোগী দর্শনার্থী নাসিমা (৪৪) এর গলা থেকে হঠাৎ টান দিয়ে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঘটনার সময় নাসিমা জোরে চিৎকার করলে আশপাশে থাকা লোকজন ছুটে আসেন এবং পালানোর আগেই শেফালীকে ধরে ফেলেন। পরে হাসপাতালের নিরাপত্তা কর্মীদের সহায়তায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, আটক শেফালীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি চক্রবদ্ধভাবে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকতে পারেন। এ বিষয়ে তদন্ত চলছে।

আপডেট : ১২:৪০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫