কুষ্টিয়ায় বিজিবি’র পৃথক অভিযানে অবৈধ কারেন্ট জাল ও মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ায় বিজিবি’র পৃথক অভিযানে অবৈধ কারেন্ট জাল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৯০ বোতল ভারতীয় মদ, ২ কেজি গাঁজা এবং ৪ হাজার কেজি কারেন্ট জাল।
মঙ্গলবার সকাল ৬টায় নায়েব জীবন কুমার মিত্র এর নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ পিলার ৮৫/১-এস হতে উপজেলার চল্লিশপাড়া মাঠ নামক স্থান হতে ভারতীয় ৪০ বোতল মদ এবং ওই দিনই বেলা ১০ টায় হাবিলদার মোখলেছুর এর নেতৃত্বে উপজেলার রংমহল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৮/১ এস হতে ৪০ গজ দূরে খাসমহল এলাকা নামক স্থান থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে, সোমবার বিকেল সাড়ে ৪টায় বিজিবি ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান চালিয়ে ভেড়ামারা উপজেলার হাইওয়ে রাস্তায় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রয়েল এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে ৪ হাজার কেজি অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোট মালামালের আনুমানিক সিজার মূল্য ১কোটি ৬১ লক্ষ ৪২ হাজার টাকা।
বিধি মোতাবেক কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাদকদ্রব্য ব্যাটালিয়ন ষ্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে ৪৭ বিজিবি’র ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মো. মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে মাদকদ্রব্যসহ ও চোরাচালান বিরোধী কার্যক্রমের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।
























