চুয়াডাঙ্গা ০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা এখন মাদক ও স্বর্ণ চোরাকারবারিদের স্বর্গরাজ্য

Padma Sangbad
১৪৮

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক ।।
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকা এখন মাদক ও স্বর্ণ চোরাকারবারিদের অন্যতম স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রতিদিনই এই সীমান্ত দিয়ে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা থেকে শুরু করে স্বর্ণ চোরাচালানের ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।

সীমান্তবর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাদক ও স্বর্ণ চোরাচালান এখন প্রায় প্রকাশ্যেই হচ্ছে। স্থানীয়দের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি থাকা সত্ত্বেও প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে এসব অবৈধ কারবার চলছে নির্ভয়ে।

এলাকাবাসীর অভিযোগ, দর্শনা রেলস্টেশন ও সীমান্তবর্তী গ্রামগুলো চোরাকারবারিদের মূল রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে যুবসমাজ দিনদিন মাদকাসক্ত হয়ে পড়ছে এবং এলাকায় অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল জব্বার বলেন , শুধু অভিযান চালালেই হবে না, চোরাকারবারিদের পেছনের মূল হোতাদেরও চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

দর্শনা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদ মুহম্মদ তিতুমীরকে এ বিষয়ে ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দর্শনা এলাকায় মাদক ও স্বর্ণ চোরাচালান বেড়েছে এবং আজ ২ জনকে ৮ পিচ স্বর্ণসহ আটক করা হয়েছে।।

আপডেট : ০৩:২৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫