চুয়াডাঙ্গা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

Padma Sangbad
৭৫

অনলাইন ডেস্ক।।
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আজ বৃহস্পতিবার রাত ১১টা ৪৩ মিনিটে তিনি বাসায় পৌঁছান। এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিট গুলশান চেয়ারপারসনের বাস ভবন থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিকের এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন।

শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। রাত ৮টায় তিনি হাসপাতালে পৌঁছান। সেখানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। পরে রাত ১১টায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন। রাত ১১টা ৪৩ মিনিটে তিনি বাসায় পৌঁছান।

আপডেট : ০২:১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫