চুয়াডাঙ্গা ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে অবৈধ মজুদকৃত সার কৃষকদের মাঝে বিক্রয়

Padma Sangbad
৮৪

ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০৬ বস্তা অবৈধ মজুদকৃত রাসায়নিক সার কৃষকদের মাঝে সরকারী মূল্যে বিক্রয়ের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত সোমবার বিকালে এই সার জব্দ করা হয়েছে।

অভিযানে অবৈধ মজুদকারী বিসিআইসি সারের সাব ডিলার নুর জালাল প্রধানকে ভ্রাম্যমাণ আদালতে নগদ ১ লাখ টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়।

গত রবিবার সকাল থেকে বৈধ কৃষকদের মাঝে এই সার বিক্রয় করা হয়। গতকাল সোমবার বিকালে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামসহ আশপাশের এলাকায় রাসায়নিক সারের অবৈধ মজুদের সন্ধানে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা, সদর কৃষি কর্মকর্তা নূর নবী, অন্যান্য কৃষি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিতে এই সার জব্দ করা হয়।

জানা গেছে, নুর জালাল প্রধান হলিধানী বাজারের মেসার্স মতিন টেডার্সের সত্ত্বাধিকারী ও বিসিআইসি’র সাব ডিলার। তিনি দীর্ঘদিন ইউনিয়নের মূল ডিলারের কাছ থেকে তার বরাদ্দের সার উত্তোলন করলেও কৃষকদের কাছে ন্যায্য মূল্যে বিক্রি না করে বিভিন্ন জায়গায় মজুদ করে অবৈধভাবে বেশিদামে কালো বাজারে বিক্রি করে আসছিলেন এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকালে অভিযান চালানো হয়।

অভিযানে তার গোডাউন থেকে ৪৩ বস্তা টিএসপি ও ৪৬৩ বস্তা ডিওপি সার জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক হোসনে আরা ২০১৮ সালের কৃষি বিপণন আইনের ১৯ এর দ ধারায় কৃত্রিম সার সংকট সৃষ্টির দায়ে নুর জালাল প্রধানকে নগদ ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড আরোপ করেন।

ইউএনও হোসনে আরা বলেন, জব্দকৃত সারসমূহ উপ-সহকারী কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে হলিধানী ইউনিয়ন ও তার পার্শ্ববর্তী সাগান্না এলাকার প্রকৃত কৃষকদের নিকট সরকারি মূল্যে বিক্রয় করা হবে। সেই আদেশ বলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মঙ্গলবার সারাদিন এই সার কৃষকদের মাঝে বিক্রয় করা হয়েছে। এ ধরনের কার্যক্রমে কোন ডিলার জড়িত হলে তার ডিলারশিপ বাতিল করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

অবৈধকৃষকঝিনাইদহবিক্রয়মজুদকৃতসার

Share
Tweet
Share
Pin
Share
0Shares

ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি 36 ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ · রাত ১১:০২ image_print

“তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষ্যে ঝিনাইদহ সদরের আনোয়ার জাহিদ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনা মূল্যে ২৫০টি ফলজ ও বোনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ওই স্কুলের ২৫০জন ছাত্র-ছাত্রীর মাঝে এই চারা বিতরণ করা হয়। বিদ্যালয়ের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক ষট্রি চন্দ্র রায়।

এসময় অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোঃ সেলিম রেজা, ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ নূর- এ- নবী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ্তা চন্দনা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন, ফেরদৌস হায়দার, আবদুল্লাহ আল মামুন, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপ-পরিচালক ষট্রি চন্দ্র রায় বলেন, গাছ আমাদের কাঠ দেয়, ফল দেয়, ছায়াদেয় এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রত্যেকে বাড়ির আঙ্গিনায় গাছ লাগাতে হবে।

আপডেট : ১১:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫