চুয়াডাঙ্গা ০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়ায় কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

Padma Sangbad
১৬৫

নড়াইল প্রতিনিধি।।
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া-নলামারা এলাকায় অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নড়াগাতী থানা পুলিশ। নিহত কিশোরীর পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ১১ টার দিকে যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবা থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কচুড়িপানার ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এটি একটি কিশোরীর মরদেহ, যার বয়স আনুমানিক ১৬ থেকে ১৭ বছর। মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্তের অংশ হিসেবে আমরা স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছি। মৃতদেহের পরিচয় নির্ধারণের পাশাপাশি হত্যার কারণ উদঘাটনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

আপডেট : ১১:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫