চুয়াডাঙ্গা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে বিএনপি নেতার নামে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি

Padma Sangbad
৯৭

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার জামালপুর সদর উপজেলা বিএনপির সদস্য ও ইটাইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২ টায় জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরী ( জিডি নং: ৪৮৩) দায়ের করেন।

জিডিতে আনোয়ার হোসেন উল্লেখ্য করেন, গত ৫ সেপ্টেম্বর কে বা কারা জাগরণী বাজার নাগরিক সমাজ ও মনিরুজ্জামান হিমেল নামের আইডি থেকে তার নাম ও ছবি ব্যবহার করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই অপপ্রচার চালাচ্ছে। এতে তাঁর সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
এদিকে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জানান,এ বিষয়ে জামালপুর উপজেলা বিএনপি ও ইটাইল ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন নেতা আনোয়ার হোসনেকে দমন করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তাঁরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। পাশাপাশি আনোয়ার হোসেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাঁর নামে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার নিঃসন্দেহে নিন্দনীয়।
এ দিকে জামালপুর সদর উপজেলা বিএনপির সদস্য ও ইটাইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান,আমার বিরুদ্ধে একটি কু চক্রি মহল আমার রাজনৈতিক ও ব্যবসায়ীক এবং খাদ্য বান্ধব কর্মসুচির ডিলার ছিনিয়ে নেওয়ার জন্য নানা ভাবে চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি বিএনপির নামে নানা অপপ্রচার চালাচ্ছে। তাদের মুল টার্গেট আমার ডিলার শীপ ছিনিয়ে নেওয়া। আমি থানায় সাধারণ ডায়েরী করেছি। আমি বিচার চাই। সেই সাথে এই অপপ্রচারের বিরুদ্ধ্ব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এদিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাষ্টার জানান, আমরা ভিডিও দেখে প্রকৃত বিষয়ে জানার জন্য তদন্ত কমিটি গঠন করেছি।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক বলেন, থানায় জিডি হয়েছে। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

আপডেট : ১২:০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫