চুয়াডাঙ্গা ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় স্কুলছাত্র বলাৎকারের অভিযোগে একজন আটক

Padma Sangbad
৮০

যশোর শার্শা প্রতিনিধি।।
যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মনিরুল ইসলাম মনি নামে এক ব্যক্তিতে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে তাকে আটক করা হয়।

এদিন সকালে এ ঘটনায় ভুক্তভোগীর মা শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে উলাশী গিলাপোল আরআরএফ বর্ণমালা স্কুলের টিফিনের সময় মনিরুল ইসলাম মনি ওই স্কুলে যান। পরে তিনি এক শিক্ষার্থীর মাধ্যমে ভুক্তভোগীকে বাইরে ডাকেন। এরপর কৌশলে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে প্রথমে একটি হোটেলে নাস্তা করিয়ে প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে বলাৎকার করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং আসামি আটক আছে।’
এদিকে যশোরের পুলিশ সুপার রওনক জাহান বলেন, ‘এটি জঘন্য একটি অপরাধ। ভুক্তভোগীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আপডেট : ০১:০০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫