চুয়াডাঙ্গা ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার

Padma Sangbad
১৭৭

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।

চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচ হাজার ৭০০ পিস ইয়াবাসহ নাজমুল হোসাইন (৩৮) নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য সতের লাখ দশ হাজার টাকা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরের জোয়ার্দ্দারপাড়ার এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লি.-এর সামনে থেকে নাজমুল হোসাইনকে আটক করা হয়। গ্রেফতারকৃত নাজমুল হোসাইন চুয়াডাঙ্গার দামুড়হুদা রামনগর ক্লাবমোড় এলাকার মৃত মানোয়ার হোসেনের ছেলে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের বিষয়টি নিশ্চিত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলার সব ইউনিট একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালাচ্ছে। তারই অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। আটকের সময় তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগে খাকি রঙের কসটেপে মোড়ানো ৩০টি প্যাকেটে ৫,৭০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় নাজমুলের এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

এই ঘটনায় গ্রেফতারকৃত নাজমুল হোসাইনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালান দমনে জেলার সব ইউনিটের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপডেট : ১২:১৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫