চুয়াডাঙ্গা ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

Padma Sangbad
৮৩

অঅনলাইন ডেস্ক : বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমকে বহনকারী একটি ফ্লাইট আজ বিকেলে ইসরায়েল থেকে উড্ডয়ন করেছে বলে জানিয়েছে তুর্কি সূত্র। তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট টিকে ৬৯২১ স্থানীয় সময় বিকেল আড়াইটার দিকে ইস্তাম্বুলে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তার প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

ইসরায়েলে আটক হওয়ার পর থেকেই শহিদুল আলমের মুক্তি নিশ্চিতে বাংলাদেশ সরকার জর্ডান, মিশর ও তুরস্কের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল।

আপডেট : ১২:২৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫