চুয়াডাঙ্গা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি

Padma Sangbad
৭৯

অনলাইন ডেস্ক।।
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণের জন্য নতুন নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন নির্দেশনায় বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সম্প্রতি বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন নিশ্চিত করতে একটি পরিপত্র জারি করেছে। এতে উল্লেখ করা হয়েছে, এর আগের পরিপত্র এবং অর্থ বিভাগের ৮ জুলাইয়ের চিঠিতে বিদেশ ভ্রমণ সীমিতকরণসহ বিভিন্ন নিয়মাবলী ইতিমধ্যেই প্রদান করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে, পূর্ববর্তী নির্দেশনা অনুসরণ না করে কর্মকর্তারা একসঙ্গে বৈদেশিক সফরে যাচ্ছেন। একই মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার একসঙ্গে বিদেশ যাত্রার ঘটনা ঘটছে, যা আগের নির্দেশনার পরিপন্থী।

নতুন নির্দেশনায় সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধান উপদেষ্টার একান্ত সচিবদের কাছে এ পরিপত্রের কপি পাঠানো হয়েছে।

এর আগে ১৭ সেপ্টেম্বর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণে পাঁচটি নির্দেশনা জারি করেছিল:
১. কর্মকর্তারা ব্যক্তিগতভাবে বিদেশি সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ না করে মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করবেন।
২. ব্যক্তিগত উদ্যোগে আমন্ত্রণপত্র সংগ্রহ এড়াতে হবে।
৩. বিদেশ যাত্রার আগে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়কে জানাতে হবে।
৪. বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগের আগে যথাযথ অনুমতি গ্রহণ করতে হবে।
৫. বিদেশি আমন্ত্রণপত্রে পেশাগত উন্নতি ও জনস্বার্থের সংযোগ যাচাই করে অনুমতি দিতে হবে।

নতুন নিয়ম অনুসারে, নির্বাচন পর্যন্ত একান্ত অপরিহার্য কারণে ছাড়া কোনো সরকারি কর্মকর্তা বিদেশ ভ্রমণে যেতে পারবেন না।

আপডেট : ০১:২০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫