চুয়াডাঙ্গা ১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনর্বহালের ঘোষণা

Padma Sangbad
৯৩

অনলাইন ডেস্ক।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় ‘মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুয়ত মহাসম্মেলনে উপস্থিত হয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।

সমাবেশে উপস্থিত মুসলিম জনতার শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা করে সালাহউদ্দিন বলেন— আপনারা আজ যেভাবে শান্তিপূর্ণভাবে বক্তব্য শুনছেন এবং সমাবেশ পরিচালনা করছেন, তাতে আমি সত্যিই মুগ্ধ। আপনাদের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্যই আমি এখানে উপস্থিত হয়েছি।

তিনি আরও বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমবারের মতো সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ অন্তর্ভুক্ত করেছিলেন, যা এখনো বহাল রয়েছে। বহু চেষ্টা করা হলেও কেউ এটি সরাতে পারেনি।

তিনি জানান, সংবিধানের প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতির অনুচ্ছেদ ৮-এ জিয়াউর রহমান যে ‘আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস’ যুক্ত করেছিলেন, তা পরবর্তীতে বাতিল করা হয়।
তিনি শ্রোতাদের উদ্দেশে প্রশ্ন রাখেন— আপনারা কি চান আমরা সেটি পুনর্বহাল করি? ইনশাআল্লাহ আমরা তা করব।

সমাবেশে বিদেশি অতিথিদের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, মুসলিম চিন্তাবিদ আল্লামা ইকবালের শের, কোরআনের বাণী এবং রাসুলুল্লাহ (সা.)-এর বাণী মুসলিম উম্মাহকে সঠিক পথের দিকে আহ্বান জানায়।

তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন— ‘আমিই সর্বশেষ নবী; আমার পরে আর কোনো নবী আসবে না।’ এরপরও কেউ নবী হওয়ার দাবি করলে তিনি রাসুল (সা.)-এর ঘোষণার অন্তর্ভুক্ত নন।

বৈশ্বিক মুসলিম সংকট নিয়ে তিনি বলেন, আমরা মুসলমানরা বিভক্ত বলেই আজ প্যালেস্টাইনে আমাদের ভাইদের ওপর হত্যাযজ্ঞ চলছে। রোহিঙ্গা মুসলমানরাও একইভাবে নিপীড়নের শিকার হচ্ছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, যদি আল্লাহ বাংলাদেশ পরিচালনার দায়িত্ব আমাদের দেন এবং জনগণ আমাদের প্রতি আস্থা রাখে, তাহলে আপনাদের দাবি-দাওয়ার প্রতি আমরা সম্পূর্ণ সমর্থন জানাই। এসব বিষয় নিয়ে সংসদে আলোচনা করে আইনগত উদ্যোগ নেওয়া হবে, ইনশাআল্লাহ।

তিনি মুসলিমদের মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, সারা দেশের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা রাসুলুল্লাহ (সা.)-এর পক্ষের নয়, তারা মুসলমান হতে পারে না।

আপডেট : ১২:১৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫