চুয়াডাঙ্গা ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীর নওপাড়ায় মোটরসাইকেল–ট্রলি সংঘর্ষে গুরুতর আহত তিন যুবক

Padma Sangbad
৬৮

মেহেরপুর প্রতিনিধি।।

মেহেরপুরের গাংনীর নওপাড়া বাজার এলাকায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে তিন যুবক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—তুহিন আলী, ইমন ও সাব্বির হোসেন। তিনজনের বাড়িই নওপাড়া গ্রামে।

বুধবার সন্ধ্যার দিকে নওপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানকার চিকিৎসকেরা তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তিন যুবক একই মোটরসাইকেলে বাজার এলাকা অতিক্রম করার সময় সামনে থাকা একটি ট্রলির সঙ্গে প্রচণ্ড গতিতে ধাক্কা লাগে। এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর জখম হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

আপডেট : ১২:৩৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫