চুয়াডাঙ্গা ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে বিদ্যুৎ স্পর্শে বিরল হনুমানের মৃত্যু

Padma Sangbad
৭৪

যশোর সংবাদদাতা।।
যশোরের কেশবপুরে খাবারের খোঁজে ঘুরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে একটি বিরল প্রজাতির মর্দা হনুমানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের বিদ্যুতের তার টপকে যাওয়ার সময় প্রাণীটি ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে অস্বাভাবিক আকৃতির হনুমানটি শহরের অফিসপাড়া, স্বাস্থ্য কমপ্লেক্স ও সাহাপাড়া এলাকায় অন্য কালোমুখ হনুমানের সঙ্গে ঘোরাফেরা করছিল।

হনুমানদের নিয়মিত খাবার সরবরাহকারী ভ্যানচালক আতিয়ার রহমান বলেন, “দলে একমাত্র মর্দা হওয়ায় প্রাণীটির মৃত্যু হনুমান বংশের জন্য বড় ক্ষতি।”

উপজেলা বন কর্মকর্তা সমিরন বিশ্বাস জানান, খবর পেয়ে প্রাণীটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ হাসপাতালে পরীক্ষা শেষে মাটি চাপা দেওয়া হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকারও বিষয়টি নিশ্চিত করেছেন।

আপডেট : ১১:৪১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫