চুয়াডাঙ্গা ০৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম

Padma Sangbad
৬৬

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। শনিবার বিকেলে তিনি জেলার ৩০তম পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। দায়িত্ব নেওয়ার পর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁকে আন্তরিক শুভস্বাগতম জানান।

পরদিন রোববার সকাল সাড়ে ৯টার দিকে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের চৌকস ফোর্স তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত এসপি পুলিশ অফিস ও পুলিশ লাইন্সের বিভিন্ন শাখা ঘুরে দেখেন। তিনি চলমান প্রশাসনিক কাজ, কার্যক্রম ও অবকাঠামোগত পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন—পেশাদারিত্ব, সততা ও জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. আনোয়ারুল কবীরসহ বিভিন্ন থানার ওসি, ডিআইও-১, আরআই, টিআইসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

নবাগত পুলিশ সুপারের আগমনকে ঘিরে পুরো জেলা পুলিশে নতুন প্রাণচাঞ্চল্য ও ইতিবাচক উদ্দীপনা বিরাজ করছে বলে জানা গেছে।

আপডেট : ১২:২৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫