শিরোনাম :
মেহেরপুর সদর থানার ওসিকে ইউএনও এর বিদায় সংবর্ধনা
Padma Sangbad

মেহেরপুর সংবাদদাতা।।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলামের পক্ষ থেকে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেছবাহ উদ্দিনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার সকালে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।





















