চুয়াডাঙ্গা ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম ও ব্যয় নির্দেশনা

Padma Sangbad
১৬৬

অনলাইন ডেস্ক।।

নির্বাচন কমিশন (ইসি) নতুন একটি পরিপত্র জারি করে জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ব্যক্তি একই সময়ে তিনটির বেশি নির্বাচনী এলাকায় প্রার্থী হতে পারবেন না। ইসি সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৩ক অনুচ্ছেদ অনুযায়ী, যদি কোনো ব্যক্তি একসাথে তিনটির বেশি নির্বাচনী এলাকায় প্রার্থী হন, তবে তার সব মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।

পরিপত্রে আরও জানানো হয়েছে, রাষ্ট্রীয় বা লাভজনক পদে অবস্থানরত ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। প্রজাতন্ত্র বা সরকার নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠান, দপ্তর বা সংস্থায় সার্বক্ষণিক পদে থাকা ব্যক্তি ‘লাভজনক পদে’ গণ্য হবেন এবং তারা নির্বাচনে অযোগ্য হবেন।

উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান; সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র; সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত বা সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থা/প্রতিষ্ঠান/কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তিরা; এবং বিদেশে বাংলাদেশের মিশনে চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে নিয়ম অনুযায়ী পদত্যাগ করতে হবে।

প্রার্থীদের নির্বাচনী ব্যয় সংক্রান্ত নির্দেশনাও পরিপত্রে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, “গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৪৪খ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নির্বাচনী এজেন্টকে (বা এজেন্ট না থাকলে প্রার্থীকে নিজে) একটি পৃথক তফসিলি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যক্তিগত ব্যয় ব্যতীত নির্বাচনী সব ব্যয় এই অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে।”

এছাড়া, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০২৫ অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে ফরম-২০ এ নির্বাচনী ব্যয়ের সম্ভাব্য উৎসের বিবরণী এবং ফরম-২১ এ প্রার্থীর সম্পদ, দায়-দেনা ও বাৎসরিক আয়-ব্যয়ের বিবরণী দাখিল করা বাধ্যতামূলক।

সূত্র : বাসস

আপডেট : ০১:৪৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫