চুয়াডাঙ্গা ০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ স্থগিত

Padma Sangbad
৭১

অনলাইন ডেস্ক।।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সংলাপ আপাতত স্থগিত করা হয়েছে। আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে তিন ধাপে এই সংলাপ শুরু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সূত্রে জানা গেছে, ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর—এই তিন দিনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা ছিল নির্বাচন কমিশনের। তবে স্থানীয় সরকার নির্বাচনের সামগ্রিক পরিকল্পনা চূড়ান্ত না হওয়া পর্যন্ত সংলাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার ঢাকা মেইলকে বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। তবে সেটি আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা পাওয়া গেলে এ বিষয়ে আবার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চলতি বছরের নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রাথমিক পরিকল্পনা ছিল। তবে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিভিন্ন পরীক্ষা ও ধর্মীয় উৎসবের বিষয়টি বিবেচনায় নেওয়ার পর সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।

বর্তমান পরিকল্পনা অনুযায়ী, নভেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে আগামী জানুয়ারিতে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের নতুন তারিখ নির্ধারণ করা হতে পারে বলে ইসি সূত্র জানিয়েছে।

আপডেট : ১১:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬