চুয়াডাঙ্গা ০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিপ্লবী হাদি বেঁচে থাকবেন যুগ যুগান্তরে : বাংলাদেশ ন্যাপ

Padma Sangbad
১১৫

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

জুলাই গণ-অভ্যুত্থানের বীর সেনানী ওসমান হাদির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিপ্লবীর রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বিপ্লবীদের মৃত্যু নাই, বিপ্লবীরা বেঁচে থাকে, যুগ যুগান্তরে। আকাশের নক্ষত্র হয়ে। পথ প্রদর্শক হিসেবে। ওসমান হাদি বেঁচে থাকবেন আগামী দিনের গণমানুষের মনি কোঠায়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)  রাতে গণমাধ্যমে পাঠানো তাত্ক্ষণিক শোক বার্তায় তারা এসব কথা বলেন।

তারা বলেন, যখনই গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে উঠবে তখনই হাদির সংগ্রামী জীবন আমাদের আলো দেখাবে, সঠিক পথের সন্ধ্যান দিবে।

নেতৃদ্বয় বলেন, ওসমান হাদির হত্যাকারীদের এখন পর্যন্ত গ্রেফতার করতে না পারা বর্তমান সরকারের চরম গাফিলতির প্রমান বহন করে। একজন বিপ্লবী ও সংসদ সদস্য পদপ্রার্থীর জীবনের নিরাপত্তা দিতে ব্যরথ সরকার কি করে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে সক্ষম হবে বলে দেশবাসী বিশ্বাস করতে পারছে না।

তারা বলেন, ওসমান হাদির আত্মত্যাগ তখনই সফল হবে যখন নয়া রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন সম্ভব হবে। আধিপত্যবাদ ও সামরাজ্যবাদ বিরোধী লড়াইয়ে চূড়ান্ত বিজয় হবে আমাদের।

নেতৃদ্বয় ওসমান হাদির অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে নয়া রাজনৈতিক বন্দোবস্ত গড়বার শপথ নিতে হবে জাতিকে। শুধুই ক্ষমতার পালাবদল নয়, দেশ ও জাতির কল্যানে সংস্কার বাস্তবায়নের সংগ্রামে বিজয়ী হতে হবে।

আপডেট : ১২:২২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫