চুয়াডাঙ্গা ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার নির্বাচনের প্রস্তুতি, অন্য যেকোনো সময়ের চেয়ে ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

Padma Sangbad
৮৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার নির্বাচনের প্রস্তুতি, অন্য যেকোনো সময়ের চেয়ে ভালো। নির্বাচনের সঙ্গে জড়িতদের মধ্যে আওয়ামী লীগের দোসর নেই, সৎ ও যোগ্য ব্যক্তিরাই এবার নির্বাচন পরিচালনা করবে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে দুপুরে নগরের পিটিআই মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন নবী।

মতবিনিময়সেভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সিলেটের নির্বাচনী প্রস্তুতি খুবই ভালো, আমাদের যে প্রত্যাশা ছিল তার থেকে অনেক অনেক ভালো। এবার আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হইছে, এবার প্রতিটা সেন্টারে সুরক্ষা অ্যাপ রাখা হচ্ছে, কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, ড্রোন থাকবে, তবে সেটি সব কেন্দ্রে থাকবে না, বডি ক্যামেরা থাকবে, ডগ স্কোয়াডও থাকবে। আমরা এবার সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছি। অন্যান্য নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের প্রস্তুতি অনেক ভালো।’

রিটার্নিং কর্মকর্তাসহ সরকারী অনেক কর্মকর্তা গণভোটের প্রচারণা চালাতে দেখা গেছে, এটি কতটুকু সঠিক হয়েছে? এমন প্রশ্নের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না।’

সভায় সিলেট মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপডেট : ০৯:৪১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬