চুয়াডাঙ্গা ১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনের একটি অংশ পক্ষপাত করছে, ইসিতে জামায়াতের অভিযোগ

Padma Sangbad
৪৮

অনলাইন ডেস্ক।।

প্রশাসনের একটি অংশ পক্ষপাত করছে বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, রাজধানীসহ বিভিন্ন জায়গায় তাদের নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে। দলের নেতা–কর্মীদের ওপর হামলা হচ্ছে। এসব বিষয়ে বারবার অভিযোগ করা হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে বৈঠকে এসব অভিযোগ জানানো হয়।বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকা-১৫ আসনে যেখানে জামায়াতে ইসলামীর আমির প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে নিয়মিত সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। নারীদের ওপর হামলা হচ্ছে, তাঁদের হেনস্তা করা হচ্ছে। তাঁরা আগেও এসব বিষয়ে স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও ইসিকে বলেছেন। কিন্তু দৃশ্যমান কোনো উন্নতি দেখা যাচ্ছে না।

জামায়াত নেতা বলেন,পটুয়াখালি, পাবনাসহ বিভিন্ন স্থানে পরপর অনেকগুলো ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসনের যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা সেখানে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন।যাঁরা এ ধরনের আচরণ করছেন, তাঁদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে জামায়াত।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনের আর কয়েকটা দিন বাকি আছে। এ ধরনের আচরণে জনমনে বিভ্রান্তি তৈরি হবে। একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার ক্ষেত্রে বড় ধরনের অন্তরায় হবে। এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া না হলে নির্বাচন একপেশে ও প্রশ্নবিদ্ধ হবে।

আপডেট : ১১:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬