চুয়াডাঙ্গা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান সরকারের যাত্রা শুরু

Padma Sangbad
১২৮

অনলাইন ডেস্ক।।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গণতন্ত্রের পথে ফের যাত্রা শুরু হলো বাংলাদেশের; যাত্রা শুরু হলো বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের। বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে গতকাল মঙ্গলবার শপথগ্রহণ করেন তারেক রহমান। এরপর একই দিন একই স্থানে তার নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। প্রায় দুই দশক পর বিএনপির নেতৃত্বে গঠিত হলো সরকার।

নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে প্রথা ভেঙে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়। স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বিকাল ৩টা ৫৮ মিনিটে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রবেশ করেন তারেক রহমান। এ সময় সমবেত সবাই দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে অভিনন্দিত করেন। সাদা জামা ও কোট-প্যান্ট পরিহিত তারেক রহমানকে এ সময় অত্যন্ত আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত দেখাচ্ছিল। এর প্রায় ৬ মিনিট পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রীর শপথগ্রহণের অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধানমন্ত্রী পদে তারেক রহমানের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। এরপর নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে প্রথমে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনের এবং তারপর গোপনীয়তার শপথ নেন তারেক রহমান। সব শেষে শপথপত্রে স্বাক্ষর করেন তিনি।

শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও সরকারপ্রধান কিংবা তাদের প্রতিনিধি অংশ নেন। গতকাল সকালে ঢাকায় আসেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহামেদ মুইজ ও ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। এছাড়া ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়কমন্ত্রী আহসান ইকবাল চৌধুরী, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নলিন্দা জয়তিসা অনুষ্ঠানে যোগ দেন এবং তাদের সরকারের তরফে বাংলাদেশের নতুন সরকারের প্রতি সহযোগিতা ও বন্ধুত্ব অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিমকোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক, উচ্চপদস্থ বেসামরিক

ও সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

প্রায় ২০ বছর পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ রয়েছেন ৫০ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রী রয়েছেন ২৫ জন। অবশিষ্ট ২৪ জন প্রতিমন্ত্রী। মন্ত্রী-প্রতিমন্ত্রী ৪৯ জনের মধ্যে ৪০ জন কখনও কোনো মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করেননি। মন্ত্রিসভায় যে ২৫ জন স্থান পেয়েছেন, তাদের মধ্যে ১৬ জনই নতুন। প্রতিন্ত্রীর দায়িত্ব পাওয়া ২৪ জনের কেউই এর আগে মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করেননি।

প্রধানমন্ত্রীর শপথগ্রহণের পর পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সালাহউদ্দিন আহমেদ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে ইকবাল হাসান মাহমুদ; মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ; মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আবু জাফর মো. জাহিদ হোসেন; পররাষ্ট্র মন্ত্রণালয়ে (টেকনোক্র্যাট) ড. খলিলুর রহমান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আব্দুল আউয়াল মিন্টু; ভূমি মন্ত্রণালয়ে মিজানুর রহমান মিনু; সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে নিতাই রায় চৌধুরী; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে মোহাম্মদ আসাদুজ্জামান; ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ; শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আরিফুল হক চৌধুরী; বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে খন্দকার আব্দুল মুক্তাদির; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জহির উদ্দিন স্বপন; পানিসম্পদ মন্ত্রণালয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি; শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আ ন ম এহছানুল হক মিলন; কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য মন্ত্রণালয়ে (টেকনোক্র্যাট) মোহাম্মদ আমিন উর রশীদ; বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে আফরোজা খানম (রিতা); দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আসাদুল হাবিব দুলু; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জাকারিয়া তাহের; পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান; স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন; ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ফকির মাহবুব আনাম; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ে শেখ রবিউল আলম।

প্রতিমন্ত্রীদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এম রশিদুজ্জামান মিল্লাত; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে অনিন্দ্য ইসলাম অমিত; বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে মো. শরীফুল আলম; পররাষ্ট্র মন্ত্রণালয়ে শামা ওবায়েদ ইসলাম; কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়ে সুলতান সালাউদ্দিন টুকু; ভূমি মন্ত্রণালয়ে ব্যারিস্টার কায়সার কামাল; পানিসম্পদ মন্ত্রণালয়ে ফরহাদ হোসেন আজাদ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে (টেকনোক্র্যাট) আমিনুল হক; পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়য়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে হাবিবুর রশিদ; রেলপথ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়ে মো. রাজিব আহসান; জনপ্রশাসন মন্ত্রণালয়ে মো. আব্দুল বারী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মীর শাহে আলম; অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি; মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ইশরাক হোসেন; মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ফারজানা শারমীন; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে শেখ ফরিদুল ইসলাম; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মো. নুরুল হক নূর; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ইয়াসের খান চৌধুরী; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এম ইকবাল হোসেইন; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ডা. এমএ মুহিত; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আহম্মদ সোহেল মঞ্জুর; শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ববি হাজ্জাজ এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের ৫০ সদস্যের বাইরেও পাঁচজন মন্ত্রীর পদমর্যাদায় এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির আরেক সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মো. ইসমাইল জবিউল্লাহ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহ্দী আমিন, রেহানা আসিফ আসাদ। প্রজ্ঞাপনে বলা হয়েছেÑ এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, গতকাল সকালে বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্যরা শপথ নেন। বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হয়। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। অনুষ্ঠানে শপথের জন্য নবনির্বাচিত সংসদ সদস্যদের দুটি ফরম দেওয়া হয়। এর একটি ছিল সাদা রঙের, যেটি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম। অন্যটি ছিল নীল রঙের, যেটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

শপথ অনুষ্ঠান শুরুর আগে কক্সবাজার-১ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ শপথকক্ষে উপস্থিত দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে একটি নির্দেশনা দেন। এতে বলা হয়Ñ তারা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার হলে, সংবিধানের তৃতীয় তফসিলে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের ফরম যুক্ত হলে, কে এই শপথ পড়াবেন তা নির্ধারিত হলে, তখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া যাবে। তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দিচ্ছেন বলে সহকর্মীদের জানান। শপথগ্রহণ শেষে বিএনপির নির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্যের শপথপত্রে স্বাক্ষর করেন। এরপর বিএনপির সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

সভা সূত্রে জানা গেছে, দলের হাইকমান্ড থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছেÑ সর্বাগ্রে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দিতে হবে। তাই সংসদ সদস্য (এমপি) হিসেবে প্রাপ্য প্রথাগত বিশেষ সুবিধাগুলো বর্জন করার মাধ্যমে বিএনপি একটি নতুন রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করতে চায়। সভায় উপস্থিত এক জ্যেষ্ঠ নেতা জানান, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি জনগণের সেবা করার জন্য, নিজেদের ভাগ্য গড়ার জন্য নয়। তাই সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি এবং রাজউকের প্লট বা ফ্ল্যাটÑ কোনোটিই আমাদের এমপিরা নেবেন না।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ বুধবার বিকাল ৩টায় মন্ত্রিপরিষদের প্রথম সভা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তিনি। এর আগে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গতকাল সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এবং সম্প্রতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন ও মোনাজাত করেন।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ সংসদের ৩০০ আসনের মধ্যে দুটি আসনের নির্বাচনের ফল স্থগিত রয়েছে এবং প্রার্থী মারা যাওয়ায় একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে। বাকি ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস একটি করে আসনে এবং স্বতন্ত্র প্রার্থী ৭টি আসনে বিজয়ী হয়েছেন। গত সোমবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন। এই আসনে উপনির্বাচন হবে।

আপডেট : ১২:১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬