চুয়াডাঙ্গা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাষা সংগ্রামীদের তালিকা প্রণয়নে অনীহা

Padma Sangbad
১৮৮

অনলাইন ডেস্ক।।
বাঙালির জীবনে সবচেয়ে আবেগঘন দিন একুশে ফেব্রুয়ারি। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য নিয়ে দিবসটি পালিত হলেও মানুষের মধ্যে হতাশাও রয়েছে। সর্বস্তরের বাংলা ভাষা চালুনিয়ে আজও কথা বলতে হচ্ছে। ভাষা আন্দোলনের ৭৪ বছরে আজও হয়নি ভাষাশহীদ ও ভাষাসংগ্রামীদের তালিকা। বিভিন্ন সময় এই দাবি জানিয়ে সংস্কৃতিকর্মীরা মাঠে নামতে দেখা গেছে। এ নিয়ে সোচ্চার হতে দেখা গেছে ভাষাসংগ্রামী, কবি, লেখক ও বুদ্ধিজীবীদের। এ বিষয়ে উচ্চ আদালতের রায়ও রয়েছে। তবুও সরকারের সংশ্লিষ্টদের ‘অনীহায়’ তালিকাটি করা হয়ে ওঠেনি। এমন প্রেক্ষাপটেই আজ শনিবার অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে দেশে-বিদেশে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে রাজধানী ঢাকাসহ সারাদেশে।

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। আজ একুশের ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানাবে সর্বস্তরের জনতা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে ভাষাশহীদ ও সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়েছেন।

আজ থেকে ৭৪ বছর আগে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে। এতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরসহ অনেকে। ভাষার জন্য রক্তদানের দিনটিকে ‘শহীদ দিবস’ হিসেবে পালন করা হয়। ১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’-এর স্বীকৃতি দেয়। ফলে সারা বিশ্বেই দিনটি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হয়। বাংলাদেশসহ বাংলা ভাষাভাষী অঞ্চলে এই দিবসটি বিশেষ মর্যাদার সঙ্গে পালিত হয়।

তালিকা না হওয়ায় হতাশা : সংশ্লিষ্টরা বলছেন, আজও ভাষাসংগ্রামীদের তালিকা না হওয়ার হতাশার পাশাপাশি ভাষা আন্দোলনকে ইতিহাসের পাতায় সংযুক্ত করতে তৈরি হয়নি প্রত্যাশিত সিনেমা ও নাটক কিংবা উল্লেখযোগ্য প্রকাশনাও। বাংলা একাডেমি থেকে শুরু করে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানও প্রত্যাশিত আগ্রহ দেখায়নি ভাষা আন্দোলন নিয়ে। যেসব প্রকাশানা হয়েছে তা যথেষ্ট নয় বলে মনে করেন লেখক ও বুদ্ধিজীবীরা। এমন হতাশাজনক চিত্র দেখে আসা ৯১ বছর বয়সী ভাষাসংগ্রামী কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম পরিচালক প্রতিভা মুৎসুদ্দি আশা ছাড়তে রাজি নন। তিনি মনে করেন, আগামী প্রজন্ম এই কাজে এগিয়ে আসবে।

ভাষাসংগ্রামীদের অনেকেই প্রয়াত। আর যারা জীবিত আছেন তাদের কেউ কেউ ভাষাসংগ্রামীর মর্যাদা পাননি। ভাষাশহীদ ও ভাষাসংগ্রামীদের তালিকা না হলেও রাষ্ট্রীয় আয়োজনে যারা অংশগ্রহণের দাওয়াত পান তাদের একজন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম পরিচালক ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি। জানতে চাইলে তিনি আমাদের সময়কে বলেন, ‘আমাদের বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছে, পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি, কিন্তু এখনও সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে পারেনি আমাদের দেশে। ভাষার জন্য জীবন দেওয়া বাঙালি জাতির জন্য এটা এক চরম ব্যর্থতা।’ তবে তিনি অত্যন্ত আশাবাদী মানুষ। বলেন, ‘আমরা যা পারিনি তা আমাদের আগামী প্রজন্ম করতে পারবে। কত অসাধ্য সাধনই তো তারা করছে।’

প্রতিভা মুৎসুদ্দির জীবন ও কর্ম নিয়ে কাজ করা ভারতেশ্বরী হোমসের শিক্ষক সাহিত্যিক হেনা সুলতানা আমাদের সময়কে বলেন, ‘আমাদের জাতীয় জীবনে প্রতিনিয়ত কত ঘটনা ঘটে যাচ্ছে। এর ভেতরে কী যে গুরুত্বপূর্ণ আর কী নয়, সেটা আমার কখনও উপলব্ধি করি না বলেই ভাষা আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ঘটনায় কারা জীবন দিলেন, কারা সংগ্রাম করলেন তার সার্বিক হিসাব আজও আমরা করতে পারিনি।’ তিনি বলেন, ‘ভাষা আন্দোলন কোনো প্রাগৈতিহাসিক ঘটনা নয় যে, এর তালিকা করা কোনো কঠিন কাজ ছিল। এ কেবল আবেগ তাড়নায় চলা মনোযোগের অভাব। ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদের ক্ষেত্রেও একই অবস্থা দেখতে পাই। সাম্প্রতিক জুলাই আন্দোলনের শহীদের ক্ষেত্রেও একই বিষয় লক্ষ করছি। সব ক্ষেত্রেই হিসাবের গরমিল।’

উচ্চ আদালতের নির্দেশনা : অ্যাডভোকেট মনজিল মোরসেদের রিটের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ২৫ আগস্ট বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ ও নাঈমা হায়দারের দ্বৈত বেঞ্চে রায় প্রদান করেন। ওই সময় ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে মরণোত্তর জাতীয় পদক প্রদান এবং জীবিতদের জাতীয় পদক প্রদানের জন্য সরকারকে (সংস্কৃতি মন্ত্রণালয়) নির্দেশ দেওয়া হয়। এ ছাড়াও ভাষাশহীদদের জীবনবৃত্তান্তসহ ছবি সংবলিত বোর্ড বা ডিসেপ্লে বোর্ড করার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করা হয়। যেসব ভাষাসংগ্রামী জীবিত আছেন তাদের মধ্যে থেকে যদি কেউ তাদের সরকারের নিকট আবেদন করেন তাহলে আর্থিক সুবিধা প্রদান বা চিকিৎসা প্রদানেরও নির্দেশ দেওয়া হয়। সংস্কৃতি মন্ত্রণালয়কে ভাষাশহীদদের তালিকা প্রণয়নের জন্য কেন্দ্রীয়ভাবে একটি এবং জেলা জেলায় ডিসির মাধ্যমে তালিকা তৈরির নির্দেশ প্রদান করা হয়। যা গেজেট আকারে প্রকাশ করার নির্দেশ প্রদান করা হয়। এ ছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে একটি লাইব্রেরিসহ ভাষা জাদুঘর নির্মাণের সুপারিশ করা হয়। ভাষাসংগ্রামীদের রাষ্ট্রীয় আয়োজনে আমন্ত্রণ জানানো ও সরকারি সুযোগ-সুবিধা প্রদানের নির্দেশ প্রদানও করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, এর কোনোটাই বাস্তবায়িত হয়নি। প্রতিবছর কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্র ও সরকার প্রধানগণসহ দেশের সর্বসাধারণ শহীদদের শ্রদ্ধা জানাতে গেলেও অধিকারের বিষয়টি বাইরেই থেকে যায়।

আহমদ রফিকের ব্যক্তিগত উদ্যোগে একটা অসম্পূর্ণ তালিকা: দৈনিক আমাদের সময়ে প্রয়াত আহমদ রফিকের দেওয়া সাক্ষাৎকার থেকে জানা যায়, তিনি একক চেষ্টায় দুই শতাধিক ভাষাসংগ্রামীর একটি তালিকা তৈরি করেছিলেন। এটি পুস্তক আকারে একুশে চেতনা পরিষদের পক্ষে গণমুদ্রণ কর্তৃক প্রকাশিত। কিন্তু দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে কাজটা আর এগোয়নি, সংগৃহীত তথ্যেরও সদ্ব্যবহার করা যায়নি। এমনকি শহীদ মিনারের (দেশব্যাপী) ইতিহাস সংকলনের একটা উদ্যোগও নেই। কিন্তু প্রকাশকের অসহযোগিতা এবং সহযোগী এমআর মাহবুবের হঠাৎ অকাল প্রয়াণে সব কিছু ভেস্তে যায়।

আহমদ রফিক বলেছিলেন, স্বাধীন বাংলাদেশে ভাষা আন্দোলন ও ভাষাসংগ্রামীরা অবহেলিত। তাই যে আন্দোলন দেশের শহর-গ্রাম প্লাবিত করেছিল শিক্ষায়তন ভিত্তিতে, তার ডালপালাসহ পূর্ণাঙ্গ ইতিহাস বহু খণ্ডে রচিত হতে পারত। সরকারি উদ্যোগে যেমন হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও দলিলপত্র, একুশের সন্তানদের নিয়ে জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমির উদ্যোগে তেমন কিছু হয়নি। এমনকি ভাষাসংগ্রামীদের সঠিক তালিকা হয়নি। এখন সে চেষ্টা যুক্তিহীন। কারণ রাজধানীসহ কী শহরে, কী গ্রাম, প্রকৃত ভাষাসংগ্রামীদের অধিকাংশই প্রয়াত।

ভাটা পড়ে কোর্টের নির্দেশনা বাস্তবায়ন : জানা যায়, ২০১০ সালে হাইকোর্টে রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তালিকা তৈরির নির্দেশ দেন। এর পর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় প্রাথমিকভাবে একটি তালিকা পেশ করে। যেখানে জিল্লুর রহমান, আবদুল গাফ্ফার চৌধুরী, আবদুল মতিন, হাবিবুর রহমানসহ ৬৮ জন ভাষাসংগ্রামীর নাম ছিল। তালিকাটি গেজেট আকারে প্রকাশ হয় ২০১২ সালের ২৩ ফেব্রুয়ারি। কিন্তু সেখানে এমন কিছু নামও ছিল, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। তালিকাটি পূর্ণাঙ্গ নয় এবং সেটি নিয়ে বিতর্ক রয়েছেÑ এমন অভিযোগে তালিকা প্রণয়নের কাজটিও স্থগিত করা হয়। পরে হাইকোর্টের নির্দেশনায় ঢাকাসহ দেশের সব জেলায় কমিটি গঠন করে তালিকা তৈরি করতে বলা হয়।

সেই প্রেক্ষাপটে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভাষাসংগ্রামী (প্রয়াত) আহমদ রফিককে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি করা হয় শুধু ঢাকায়। কমিটিতে ছিলেন ইতিহাসবিদ মুনতাসীর মামুনও। দু-একজন ছাড়া ভাষাসংগ্রামীদের প্রায় সবাই মারা যাওয়ায় এই কাজে আর আগ্রহ দেখাননি তারা।

কাজের পদ্ধতির জটিলতা : আব্দুল গাফ্ফার চৌধুরীর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ শীর্ষক একুশের গানের সুরকার শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমরাই বোধ করি একমাত্র জাতি যে, নিজ রক্তে পাওয়া স্বাধীন ভূমিকে শ্রদ্ধা করতে কার্পণ্য করি। নিজ গর্ব, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস সংরক্ষণ করতে আলসেমি করি। অন্যের ওপর দোষ চাপাতে চাপাতে নিজ পরিচয়, অস্তিত্ব এবং অহমকে চাপা দিয়ে পথ চলি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার আলোর গতিকে স্তিমিত করতে করতে অন্ধকারে ডুবে যেতে পছন্দ করি।’

শাওন মাহমুদ জানান, মূলত দুটি বিষয় মাথায় রেখে তালিকা তৈরি করা হয়েছিল। একটি হচ্ছে, যারা ভাষা আন্দোলন সংগঠিত করার কাজে বিশেষ ভূমিকা রেখেছেন, অর্থাৎ যারা ভাষা সংগঠক। অপরটি হচ্ছে, ভাষা আন্দোলনের কারণে যারা কারাবরণ করেছেন। পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভাষাসৈনিক আহমদ রফিককে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছিল শুধু ঢাকায়। কমিটিতে আরও ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম ও অধ্যাপক মুনতাসীর মামুন। কিন্তু সেই কমিটির মাত্র একটি বৈঠক হয়েছিল, যাতে কাজের পদ্ধতির জটিলতা নিয়েই শুধু আলোচনা হয়। এর পর থেকে তালিকা প্রণয়নে কাজটি কার্যত বন্ধ রয়েছে।

ভাষা আন্দোলনের চেতনা এখনও চলমান : ভাষা আন্দোলনের ধারাবাহিকতা এখনও বাংলাদেশের জাতীয় জীবনে চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক রফিকউল্লাহ খান। তিনি বলেন, ভাষা আন্দোলন নিয়ে কাজ হয়নি এমন নয়। ভাষা আন্দোলন সিনেমা হয়েছে জীবন থেকে নেওয়া। বাংলা একাডেমি থেকে বশীর আল হেলালের বড় গবেষণা বের হয়েছে। আহমদ রফিক তো সারাজীবন কাজ করেছেন ভাষা আন্দোলন নিয়ে। বদরুদ্দীন উমরের কাজ আছে।

রফিকউল্লাহ খান বলেন, আমাদের সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে ভাষা আন্দোলনের প্রভাব স্পষ্টভাবে বিদ্যমান। ভাষা আন্দোলনের চেতনা আমাদের লেখালেখি ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের মধ্যেই প্রতিফলিত হচ্ছে। আমাদের জাতীয় জীবনে ধারাবাহিকভাবে নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটায় ভাষা আন্দোলনের মতো ঐতিহাসিক ঘটনাগুলোর পূর্ণাঙ্গ মূল্যায়ন অনেক ক্ষেত্রে সম্ভব হয়নি। একটি ঘটনার যথাযথ মূল্যায়নের আগেই আরেকটি নতুন ঘটনা সামনে চলে আসে।

তবে ভাষা আন্দোলনের চেতনা ধারণ ও বিস্তারে বুদ্ধিজীবীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষার চর্চা ও ব্যবহারকে আরও ব্যাপকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ দিতে হবে বলে মনে করেন তিনি।

আপডেট : ০৫:০০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬