চুয়াডাঙ্গা ০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ মার্চে দেশব্যাপী আলোকসজ্জা বন্ধ থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Padma Sangbad
৭৬

ঢাকা অফিস।।

জ্বালানি সংকট মোকাবিলা ও কৃচ্ছ্র সাধনের অংশ হিসেবে এবারের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, কৃচ্ছসাধন করার উদ্দেশ্যে দেশব্যাপী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আলোকসজ্জা করা হবে না। কর্মসূচি ঘিরে যেন নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথ মর্যাদার সঙ্গে ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন করা হবে।

তিনি আরো বলেন, ঈদযাত্রায় যেন কোনো সমস্যা না হয়, সেদিকে খেয়াল করা হবে। ঈদের আগে সব পোশাক কারখানাকে বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে। ফলে ঈদের ছুটিতে স্বস্তিতে থাকবে সবাই।

আপডেট : ০৫:৩৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬