চুয়াডাঙ্গা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় আ্যম্বুলেস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ০৫

Padma Sangbad
২৩৯

রোকনুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি॥
কুষ্টিয়ার ঝিনাইদহ মহাসড়কে ইবি থানার লক্ষীপুরের ১১ মাইল নামক স্থানে আবদালপুর গ্রামে মেইন সড়কের পাশে প্রতিবন্ধীবাহী আ্যম্বুলেস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন প্রতিবন্ধী নিহত হয়েছে। আহত কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
উদ্ধার কাজে অংশ নেয়া কুষ্টিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট ওয়াহিদ জানান, মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে ইফাদ নামে যাত্রীবাহী অ্যাম্বুলেন্স কুষ্টিয়া থেকে ঝিনাইদহ যাচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুর বাজারের পাশে একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স এর ৫ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে এক নারীসহ ৫ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহতের সবাই নড়াইল জেলার লোহাগড়ার লক্ষ্মীবাসার বাসিন্দা।

আপডেট : ০৯:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০