চুয়াডাঙ্গা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

Padma Sangbad
১১৯

রোকনুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি॥
কুষ্টিয়া জেলার কুমারখালী-রাজশাহী মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা (৪০) এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ( ০৫ নভেম্বর) সকালে উপজেলা সদকী ইউনিয়নের করাদকান্দি মোড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৫ টার দিকে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে অজ্ঞাতনামা একজন মহিলার লাশ পড়ে থাকতে দেখে। পরে কুমারখালী থানা পুলিশকে খবর দেয়া হলে তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়।

মহিলার গায়ের রং শ্যমলা। বয়স আনুমানিক ৪০ বছর। তবে ওই মহিলার পরিচয় শনাক্ত করা যায়নি। আশেপাশের গ্রামের লোকজনও তাকে শনাক্ত করতে পারেননি। কুমারখালী থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ওই মহিলার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।।

আপডেট : ০১:১৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০