চুয়াডাঙ্গা ০১:২০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

Padma Sangbad
১০২

অনলাইন ডেস্ক।।
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত ভাসানীর ঐতিহাসিক সমাধি প্রাঙ্গণে পৌঁছান প্রধানমন্ত্রী। তার শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারতের মাধ্যমে টাঙ্গাইল সফরের বিশেষ একটি অংশ সম্পন্ন করেন প্রধানমন্ত্রী।

মাজার প্রাঙ্গণে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে মওলানা ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি মওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনায় সুরা ফাতেহা পাঠ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন।

সেখানে উপস্থিতদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘মওলানা ভাসানী ছিলেন এ দেশের গণমানুষের নেতা। তার আপসহীন আদর্শ ও অধিকার আদায়ের সংগ্রাম এদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বর্তমান সরকার তার দেখানো গণমুখী পথ অনুসরণ করেই দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যরা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা।

আপডেট : ০৯:৩৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬