চুয়াডাঙ্গা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

Padma Sangbad
২১

অনলাইন ডেস্ক।।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে দল। তাঁর দাবি, দেশের জনগণের নিরঙ্কুশ সমর্থনই এখন বিএনপির শক্ত ভিত্তি তৈরি করেছে এবং দলের নির্বাচনী ইশতেহার এখন জনগণের ইশতেহারে পরিণত হয়েছে।

শনিবার (৯ মে) দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপিসহ এর তিনটি সহযোগী সংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সাম্প্রতিক জাতীয় রাজনৈতিক পরিস্থিতি ও চ্যালেঞ্জ মোকাবিলায় দলের নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সরকার পরিচালনা ও রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের ঐক্য অপরিহার্য।

তিনি আরও বলেন, “দলের নেতাকর্মীদের সক্রিয় সহযোগিতা ছাড়া রাজনৈতিক লক্ষ্য অর্জন সম্ভব নয়। তাই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

এর আগে দুপুর পৌনে ১২টায় তারেক রহমান মতবিনিময় সভায় পৌঁছান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর তৃণমূল নেতাদের সঙ্গে এটিই তার প্রথম বড় কোনও সাংগঠনিক বৈঠক। বৈঠকে দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় পর্যায়ে অন্তঃকোন্দল এবং চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সরাসরি নির্দেশনা দেওয়া হয়।

সভায় আরও ছিলেন– এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, সারোয়ার তুষার, সংরক্ষিত আসনের এমপি ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন– দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও ডা. এজেডএম জাহিদ হোসেন।

আপডেট : ০১:৫৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬