চুয়াডাঙ্গা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের কালো ধোঁয়ায় পুড়ছে তরুণ সমাজ: দর্শনায় পুলিশের অভিযানে ১২ বোতল Eskuf উদ্ধার

Padma Sangbad

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

২৯

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক:
মাদকের ভয়াবহ ছোবলে বিপথে যাচ্ছে দেশের তরুণ সমাজ। এ পরিস্থিতি মোকাবেলায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্যসহ একজনকে আটক করেছে।

আরও পড়ুন :চার পশুর হাট নিয়ে সিন্ডিকেটের দৌরাত্মের অভিযোগ

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হিমেল রানার তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দর্শনা থানার এসআই (নিঃ) মোল্যা আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া (গাংপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গত ২০ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯টা ৩৫ মিনিটে ধৃত আসামী সানজিল (২৬)-এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন :‘সাংবাদিক কন্ট্রোল করবেন’ বক্তব্যে ক্ষোভ।। দর্শনা প্রেসক্লাবের প্রতিবাদ সভা, নিন্দা ও কঠোর হুশিয়ারি

এ সময় তার হেফাজত থেকে ১২ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য Eskuf উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

আপডেট : ১০:৪৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬