চুয়াডাঙ্গা ০৩:০১ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Padma Sangbad
১১

অনলাইন ডেস্ক।।

আগামী ১৪ জুন দুই দিনের সরকারি সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলায় একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন এবং বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন।

কক্সবাজার-২ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং একটি বৃহৎ জনসভায় বক্তব্য প্রদান করবেন।

সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, ১৪ জুন সকাল ১১টায় প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্ক-এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এ সময় তিনি পার্কের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজ নেবেন।

পরে তিনি পেকুয়া উপজেলায় গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। এরপর পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন।

এ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গ্রামের বাড়ি সাঈদ ম্যানশনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

দুপুরের পর প্রধানমন্ত্রী চকরিয়ায় নবগঠিত মাতামুহুরী উপজেলা-এর ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষাপটে গঠিত এই উপজেলাকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি আশা করা হচ্ছে।

জনসভা শেষে প্রধানমন্ত্রী কক্সবাজারে রাতযাপন করবেন। পরদিন ১৫ জুন সকালে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

আপডেট : ১০:১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬